The International News Website Bangladesh

New BD Website

Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

‘স্টার ওয়ার্স : দ্য লাস্ট জেডাই’র নতুন ট্রেইলার প্রকাশ

‘স্টার ওয়ার্স : দ্য লাস্ট জেডাই’র নতুন ট্রেইলার প্রকাশ

‘স্টার ওয়ার্স : দ্য লাস্ট জেডাই’র নতুন ট্রেইলার প্রকাশ



‘স্টার ওয়ার্স : দ্য লাস্ট জেডাই’র প্রথম ট্রেইলার প্রকাশিত হয়েছিল পাঁচ মাস আগে। এবার ছবিটির মুক্তির দুই মাস আগে প্রকাশিত হলো দ্বিতীয় ট্রেইলার। ‘স্টার ওয়ার্স : দ্য লাস্ট জেডাই’ হলো ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়াকেনস’-এর সিক্যুয়াল। ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।
ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ট্রেইলার শুরু হয় সুপ্রিম লিডার স্নোকিকে দিয়ে। ট্রেইলারের শুরুর বর্ণনা পাওয়া যায় তাঁর গলা থেকেই। ট্রেইলারটিতে রে’র বাহিনীর সামনে ভীত দেখা যায় লুক স্কাইওয়াকারকে। এ ছাড়া ফিন ও ক্যাপ্টেন ফাজমাকে একঝলক দেখা গেছে ট্রেইলারে।
স্টার ওয়ার্ল্ডের নতুন এ সিরিজে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার, ক্যারি ফিশার, মার্ক হ্যামিল, ডেইলি রিডলি ও আরো অনেকে। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর মারা যান ক্যারি ফিশার। তবে মৃত্যুর আগেই শেষ করে গিয়েছিলেন ‘স্টার ওয়ার্স : দ্য লাস্ট জেডাই’র শুটিং। ছবিটি পরিচালনা করছেন রায়ান জনসন। দ্বিতীয় খণ্ডের কাহিনী জর্জ লুকাসের সঙ্গে যুক্ত করেছেন রায়ান জনসন। বড়দিনকে কেন্দ্র করে চলতি বছরের ১৪ ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]