The International News Website Bangladesh

New BD Website

Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

ভৈরবে ট্রাক্টরের চাপায় দেড় বছরের শিশু নিহত

ভৈরবে ট্রাক্টরের চাপায় দেড় বছরের শিশু নিহত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক্টরের চাপায় তালহা নামের দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকালে রাস্তার পাশে খেলার সময় একটি ট্রাক্টর তালহাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তালহা ভৈরব উপজেলার শিবপুর গ্রামের মোবারক মিয়া ও স্মৃতি বেগমের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরচালক মোশারফ মিয়াকে আটক করেন। আটক মোশারফ মিয়ার বাড়ি পানাউল্লাহর চর গ্রামে।
স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে তালহা রাস্তার পাশে বসে খেলছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কেএনএম জাহাঙ্গীর জানান, বেলা সাড়ে ১০টার দিকে শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে তাকে তাঁরা মৃত অবস্থায় দেখতে পান।
নিহত তালহার জেঠা সোহরাব মিয়া জানান, তাঁর ছোট ভাই মোবারকের হামিম (৫) ও তালহা নামের দুটি ছেলে ছিল। আজ তালহার মৃত্যুতে মোবারক ও তাঁর স্ত্রী স্মৃতি পাগলপ্রায়। তিনি ট্রাক্টরচালকের বিচার দাবি করেন।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]